সর্বশেষ

লিওনেল মেসি

মেসির হাতে উঠছে স্পেনের রাজপরিবারের মর্যাদাপূর্ণ পুরস্কার

প্রথমবারের মতো স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে দেশটিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হওয়া আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদোতে রাজপরিবারের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ, ফুটবলে থাকছেন অন্য ভূমিকায়

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ফুটবল থেকে এখনই দূরে সরে যাচ্ছেন না ৩৯ বছর বয়সী এই তারকা। খেলোয়াড় হিসেবে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ক্লাবটির সঙ্গে ভিন্ন ভূমিকায় যুক্ত থাকার সম্ভাবনাও রয়েছে তাঁর।

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে রোজারিওতে পৌঁছান আর্জেন্টাইন তারকা।

মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো

একসময় স্প্যানিশ লিগের এল ক্লাসিকোতে ছিলেন লিওনেল মেসির প্রতিপক্ষ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সিতে দুজনের লড়াই ছিল ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ। এবার সেই মেসির সঙ্গেই একই দলে খেলবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই আর্জেন্টাইন তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

এবার গোল্ডেন বল পেলেন না মেসি, জিতলেন রদ্রি

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় ছিলেন লিওনেল মেসি। আট গোল করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখায় অনেকেই তাঁকে টুর্নামেন্টসেরা হিসেবে দেখছিলেন। তবে শেষ পর্যন্ত গোল্ডেন বলের পুরস্কার জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

লাল কার্ডসহ যত অঘটনের ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নেমে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচটি ছিল টানটান উত্তেজনা, লাল কার্ড, বাতিল হওয়া গোল এবং একাধিক নাটকীয় ঘটনায় ভরপুর। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নেমে আরও তিনটি অনন্য কীর্তি নিজের নামের পাশে যোগ করেন তিনি।